উত্তর নালাপাড়াস্থ দরবারে জিলানী শরীফের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইমামুল আউলিয়া সেমিনার গত ৩১ অক্টোবর চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্ সুফি মোহাম্মদ জুনাইদ (ম.জি.আ)। প্রবন্ধ উপস্থাপন করেন সাউর্দান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী। সেমিনার উপস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম।
আলোচনায় অংশগ্রহণ করেন চবি অধ্যাপক ড. মোহাম্মদ মুরশেদুল হক, অধ্যক্ষ ড.মোহাম্মদ ইসমাইল নোমানী, অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, অধ্যাপক ড. মোহাম্মদ নুরুন্নবী, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দীন কাদেরি। আলোচকরা বলেন, বর্তমান অশান্ত ও উপাদানবাদী পৃথিবীতে মানুষের আত্মার শান্তি এবং নৈতিক অবক্ষয় রোধে ইমামুল আউলিয়ার শিক্ষা, তাঁর আদর্শ ও তাসাউফের চর্চা আজ সবচেয়ে বেশি প্রয়োজন। মোনাজাত পরিচালনা করেন ড.আল্লামা লিয়াকত আলী। প্রেস বিজ্ঞপ্তি।












