চট্টগ্রামে নারী জিমনেশিয়াম সংকট

| সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য নিয়মিত ব্যায়াম জরুরি। অথচ চট্টগ্রামে নারীদের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও সহজলভ্য জিমনেশিয়ামের সুযোগ সীমিত। বেসরকারি ফিটনেস সেন্টার থাকলেও ব্যয়, যাতায়াত, গোপনীয়তা ও উপযুক্ত পরিবেশের কারণে অনেক নারী সেখানে নিয়মিত ব্যায়ামের সুযোগ পান না। ফলে স্বাস্থ্যসচেতনতা থাকলেও প্রয়োজনীয় শরীরচর্চা অনেকের জন্য অধরাই থেকে যায়। নারীদের ব্যায়ামের সুযোগকে বিলাসিতা নয়, জনস্বাস্থ্যের অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও ক্রীড়া কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি। সরকারি উদ্যোগে পৃথক নারী জিমনেশিয়াম স্থাপন, বিদ্যমান ক্রীড়াকেন্দ্রে নারীদের জন্য নির্ধারিত সময়, প্রশিক্ষিত নারী প্রশিক্ষক এবং সাশ্রয়ী ফি নিশ্চিত করা যেতে পারে। পাশাপাশি নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ব্যবস্থাও থাকতে হবে। নারীদের সুস্থ থাকার অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে সহজলভ্য ও নিরাপদ জিমনেশিয়াম গড়ে তোলা এখন সময়ের দাবি।

মুহিবুল হাসান রাফি

শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধজর্জ বার্নার্ড শ’ : ঔপন্যাসিক, নাট্যকার
পরবর্তী নিবন্ধদায় নেবে কে