আজ ও কাল চট্টগ্রাম শিল্পকলায় দুদিনব্যাপী ‘শিশুসাহিত্য উৎসব’

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ১০:১২ পূর্বাহ্ণ

প্রতি বছরের মতো এবারও আজ ও আগামীকাল (শুক্র ও শনিবার) চট্টগ্রাম শিল্পকলা একাডেমি গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী ‘শিশুসাহিত্য উৎসব ২০২৬’। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত এই উৎসবে থাকছে বিষয়ভিত্তিক আলোচনা, লেখা পাঠ, শিশু–কিশোর সমাবেশ, আবৃত্তি প্রতিযোগিতা, শিশুসাহিত্যিক সম্মাননা, গ্রন্থ–সুহৃদ সম্মাননা প্রভৃতি। এবারে শিশুসাহিত্যিক সম্মাননা পাচ্ছেন লেখক দিলারা মেসবাহ, দীপংকর চক্রবর্তী ও ওবায়দুল সমীর। গ্রন্থ–সুহৃদ সম্মাননা পাচ্ছেন শিক্ষা–সংগঠক মুহাম্মদ মুজিবুর রহমান। উৎসব উপলক্ষ্যে প্রকাশিত হচ্ছে সংকলন ‘শিশুসাহিত্য’ ও নিজামুল ইসলাম সরফী সম্পাদিত ‘সুকুমার বড়ুয়া স্মারকগ্রন্থ’। এছাড়া উৎসব উপলক্ষ্যে প্রকাশিত হচ্ছে ২০টি বই।

আজ শুক্রবার সকাল ৯.৪৬টায় বেলুন উড়িয়ে উদ্বোধন করবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ১৫ কৃতী লেখক। তাঁরা হলেন : ড. হরিশংকর জলদাস, সুজন বড়ুয়া, ড. মারুফুল ইসলাম, রহীম শাহ, আনজীর লিটন, ড. সুরেশ রঞ্জন বসাক, রবিউল আলম, বিশ্বজিৎ চৌধুরী, ঝর্না রহমান, রফিকুর রশীদ, মুহাম্মদ শামসুল হক, ড. তপন বাগচী, জি এইচ হাবীব, ড. ফারসীম মান্নান মোহাম্মদী। বিষয়ভিত্তিক আলোচনায় থাকবে ‘কিশোরগল্প : স্বপ্নে সৃজনে আগামী দিন’, ‘কিশোরকবিতা : স্বপ্নে সৃজনে আগামী দিন’, ‘ভবিষ্যতের ছড়া : স্বপ্নে সৃজনে’, বাংলাদেশের শিশুসাহিত্যে অনুবাদ, আখতার হুসেন ও আমীরুল ইসলাম : শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ, ‘ছোটোদের সৃজনশীলতা’ নিয়ে কথামালা, সুকুমার বড়ুয়া স্মারকগ্রন্থ’ পাঠ উন্মোচন, লেখালেখিতে সৃজনশীলতা ও এআই, নতুন বইয়ের সৌরভে : টুইক টুইক বেড়ালছানা : পাঠ প্রতিক্রিয়া, শিশুসাহিত্যের প্রকাশনা : ছোটোদের বই হোক সবদিকে সেরা, কথামালা : ছোটোদের নাটক প্রভৃতি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধত্রিতরঙ্গের হৈমন্তিক সন্ধ্যা আজ
পরবর্তী নিবন্ধআজ ও কাল মোহছেন আউলিয়া তৈয়্যবিয়া গাউসিয়া সুন্নিয়া মাদরাসার সালানা জলসা