চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত খেলোয়াড় বাছাই আজ

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব–১৫ এর জন্য চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে চূড়ান্ত খেলোয়াড় বাছাই কার্যক্রম শনিবারের পরিবর্তে আজ ৩০ অক্টোবর, শুক্রবার বেলা ২.৩০ টায় অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে প্রাথমিকভাবে বাছাাইকৃত ৯৩ জনের মাঝে ৭৩ জনের উপস্থিতিতে ৫৫ জনকে বাছাই করা হয়। পরীক্ষার কারণে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত যে সকল খেলোয়াড় চূড়ান্ত বাছাইয়ে অংশ নিতে পারেনি সেই সকল খেলোয়াড়দের এবং যারা বাছাইয়ে মনোনীত হয়েছে তাদের সকলকে আজ ৩০ অক্টোবর, শুক্রবার বেলা ২.৩০ টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য বাছাই কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ ০১৭১৩–১০৫৮৫৪। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারবিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধজাতীয় ব্যাডমিন্টনে নতুন চ্যাম্পিয়ন লিকা ও রাজিন