চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ৩০টি ওয়াকিটকি দিল ওয়ান ব্যাংক

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক কার্যালয়ে গত ২৫ অক্টোবর ওয়ান ব্যাংক পিএলসি–এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় কার্যক্রমের তদারকি, মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে যোগাযোগ সমন্বয় এবং সার্বিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩০টি ওয়াকিটকি চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নিকট হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে চসিকের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম সারওয়ার কামাল এবং প্রধান হিসাব কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী উপস্থিত ছিলেন। ওয়ান ব্যাংক পিএলসি–এর পক্ষে উপস্থিত ছিলেন এসইভিপি ও হেড অব কর্পোরেট বিজনেস, চট্টগ্রাম জাহেদ ইকবাল, এসভিপি ও জোনাল হেড, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন, চট্টগ্রাম আবদুল্লাহ আল মামুন জাহাঙ্গীর এবং চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখার কর্মকর্তা ও ব্যবস্থাপকবৃন্দ। ওয়ান ব্যাংক পিএলসি–এর এ উদ্যোগ চসিকের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নগরসেবা কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ওয়ান ব্যাংক পিএলসি ভবিষ্যতেও সামাজিক উন্নয়ন, জনকল্যাণ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের সমাবেশ ও র‌্যালি