প্রবর্তক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী

| বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ১০:০০ পূর্বাহ্ণ

প্রবর্তক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও শিক্ষানুরাগি সাঈদ আল নোমান। প্রবর্তক স্কুল এন্ড কলেজের সভাপতি, গভর্নিং বডি ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন, অভিভাবক সদস্য, গভর্নিং বডি প্রফেসর রিতা দত্ত ও সাংবাদিক সালাউদ্দিন মোহাম্মদ রেজা। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্রা চৌধুরী। পরে প্রবর্তক স্কুল এন্ড কলেজের ৩৫০ জন শিক্ষার্থীর হাতে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিরা।

পূর্ববর্তী নিবন্ধকোয়ার্টার ফাইনালে বাদশা মিয়া স্মৃতি সংসদ, জয় পেল শতাব্দীও
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা