দূর্গাপূজা উপলক্ষে নগরীর সদরঘাট থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে সদরঘাট থানার ২০টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতৃবৃন্দের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সদরঘাট থানা জামায়াতের আমির মুহাম্মদ আব্দুল গফুরের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি সরোয়ার জাহান সিরাজীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী এবং শফিউল আলম।
অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার–অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন–এটাই আমাদের প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফজলে এলাহী মো. শাহীন ও ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল মনসুর। প্রেস বিজ্ঞপ্তি।












