৫০তম জাতীয় দাবা অঞ্চল-২ চ্যাম্পিয়ন চট্টগ্রামের দিব্য দাশ

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৮:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ৫০তম জাতীয় দাবা প্রতিযোগিতা অঞ্চল–২ চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রামের দিব্য দাশ। চট্টগ্রাম বিভাগে ৭ম ও শেষ রাউন্ডে তিনি ফেনীর রবিউল হোসেন সাথে ড্র করে মোট ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ৩ জন খেলোয়াড় সমান খেলায় ৫.৫ পয়েন্ট অর্জন করে, কিন্তু টাইব্রেকে এগিয়ে থাকায় চট্টগ্রামের ফিদে মাস্টার আবদুল মালেক রানার্সআপ, তুষিন তালুকদার ৩য় এবং ফেনীর রবিউল হোসেন ৪র্থ স্থান অর্জন করেন। ৬ খেলোয়াড় ৫ পয়েন্ট অর্জন করেন। টাইব্রেকের মাধ্যমে কক্সবাজারের কুতুবউদ্দিন উদ্দীন ৫ম, চট্টগ্রামের ঋষিন তালুকদার ৬ষ্ঠ,মোহাম্মদ সুলতান ৭ম,সুরিত দে ৮ম,আতাউর রহমান ৯ম ও সিদ্ধার্থ মন্ডল ১০ম স্থান অর্জন করেন। ননরেটিং বিভাগে রাঙামাটি জেলার দীপেন দেওয়ান,সম্ভাবনায় বিভাগে আহনাফ আবিদ ঈশান ও সৈয়দ শফিউল মুসনাবিন বিশেষ পুরষ্কার লাভ করেন। উল্লেখ্য শীর্ষ ১০জনের মধ্যে ৮জনই চট্টগ্রাম জেলার খেলোয়াড়। পুরস্কার ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মসিউল আলম স্বপন। তানজিলা তুর নুরের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজলে নুর বাপ্পী,দাবা খেলোয়াড় সমিতির সভাপতি শহীদুর রহমান, সাধারণ সম্পাদক ফিদে মাস্টার আবদুল মালেক,যুগ্ম সম্পাদক নুরুল আমিন,জাহাঙ্গীর আলম,মুজিবুর রহমান,মোহাম্মদ সুলতান। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ৮ জেলার চ্যাম্পিয়নরা সহ মোট ৫৫ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের শীর্ষ ৫ দাবাড়ু আসন্ন ৫০তম জাতীয় “বি” দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ লাভ করেন।

পূর্ববর্তী নিবন্ধগরমের মধ্যে কন্ডিশন বেশ কঠিন ছিল : লিটন
পরবর্তী নিবন্ধরাজশাহীর বিপক্ষে চট্টগ্রামের লিড