‘ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা’ এ শ্লোগানের মাধ্যমে বর্তমান সরকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হাজী আব্দুল হান্নান স্মৃতি ৪র্থ কারাতে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি। চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের (সিকেএ) আয়োজনে হাজী আব্দুল হান্নান স্মৃতি ৪র্থ কারাতে প্রতিযোগিতা গত ৯ অক্টোবর চান্দগাঁওয়ে দিনব্যাপী সম্পন্ন হয়। প্রতিযোগিতায় ৮টি কারাতে সংগঠনের ২২৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, হাজী আব্দুল হান্নান ট্রাস্ট এর চেয়ারম্যান সাহিদ হান্নান ও চ্যানেল ওয়ান এর ব্যুরো চীফ সাংবাদিক শাহনেওয়াজ রিটন। চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক শিহান কাউসার আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, সৈয়দ শেহাবুদ্দীন আলম, জাফর আহমেদ, আশরাফুল ইসলাম, সাবেক কারাতে খেলোয়াড় মোহাম্মদ আরিফুল ইসলাম, আবু ছালেহ,মোছা. লতা পারভীন, মোহাম্মদ ফারুক, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম শাহাদাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












