জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে কক্সবাজারে ইনিংস হারের শঙ্কা নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বরিশাল। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৯ রান তুলে তৃতীয় দিন শেষ করা দলটি চট্টগ্রামের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে আছে ১৪৫ রানে। বরিশাল অধিনায়ক ইফতেখার হোসেন করেছেন সর্বোচ্চ ৭৪ রান। এর আগে ৪ উইকেটে ৪৭৯ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রাম অলআউট হয় ৫৭৬ রানে। সাদিকুর রহমান (১৪৯), শাহাদাত হোসেনের (১০৯) পর গতকাল সেঞ্চুরি পান ৯২ রান নিয়ে দিন শুরু করা ইরফান শুক্কুর (১১২)। ১১৪ বল খেলে সেঞ্চুরিতে পৌঁছে যান তিনি।











