চট্টগ্রাম সমপ্রীতি ও নিরাপত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত : এমপি সুফিয়ান

আলকরণ ওয়ার্ডে মতবিনিময় ও বস্ত্র বিতরণ

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ

নগরীর ৩১নং আলকরণ ওয়ার্ডের অন্তর্ভুক্ত ৬টি দুর্গাপূজা উদযাপন পরিষদের সাথে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ১০ অক্টোবর সদরঘাটে অনুষ্ঠিত হয়েছে। সাবেক কাউন্সিলর দিদারুর রহমান লাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অরিজিৎ ভট্টাচার্য্য। অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর দিদারুর রহমান লাবুর ব্যক্তিগত উদ্যোগে দুর্গোৎসব উপলক্ষে এলাকার প্রায় ৫০০ মহিলার মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এমপি বলেন, চট্টগ্রাম শান্তি, সমপ্রীতি ও নিরাপত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। চট্টগ্রামের মাটি ও মানুষ ঐতিহাসিকভাবেই সামপ্রদায়িক সমপ্রীতির ধারক ও বাহক। সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে বসবাস করতে পারেন, সেই শান্তিপূর্ণ পরিবেশ আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি। এদেশে প্রতিটি মানুষ নিজের ধর্মীয় ও নাগরিক অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ‘চিঠি উৎসব ও স্ট্যাম্প বিক্রয় কার্যক্রম’ উদ্বোধন
পরবর্তী নিবন্ধনৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে শিক্ষার্থীদের : মেয়র