বাঁশখালীতে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালি ও আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:৩৮ পূর্বাহ্ণ

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে র‌্যালী, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়। বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, নিরাপত্তা এবং বৈষম্যহীন সমাজ গঠনে আমাদের সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধমাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : প্রতিমন্ত্রী মীর হেলাল
পরবর্তী নিবন্ধচবিতে ‘চিঠি উৎসব ও স্ট্যাম্প বিক্রয় কার্যক্রম’ উদ্বোধন