কিশোর উপন্যাস ‘নির্ঝরের স্বপ্ন’ এর প্রকাশনা উৎসব

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:৩৬ পূর্বাহ্ণ

রাদিয়া প্রকাশনের উদ্যোগে কবি–শিশুসাহিত্যিক গোফরান উদ্দীন টিটুর কিশোর উপন্যাস ‘নির্ঝরের স্বপ্ন’–এর প্রকাশনা উৎসব ও মিলনমেলা গত ১০ অক্টোবর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ–এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, অধ্যাপক সনজীব বড়ুয়া, শিশুসাহিত্যিক অরুণ শীল, কবি সৈয়দা সেলিমা আক্তার প্রমুখ।

অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক নাসের রহমান, আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ার, কবি আ ফ ম মোদাচ্ছের আলী, প্রাবন্ধিক প্রীতিশ রঞ্জন বড়ুয়া, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, প্রাবন্ধিক নিজামুল ইসলাম সরফী, কবি জিএম জহির উদ্দীন, গল্পকার বিপুল বড়ুয়া, প্রাবন্ধিক মুহাম্মদ মহসীন চৌধুরী, সৈয়দা করিমুননেসা, কবি আলী প্রয়াস, আলমগীর হোসাইন, তানজিনা রাহী, মল্লিকা বড়ুয়া, শর্মিষ্ঠা চৌধুরী, শিল্পী মানসপাল চৌধুরী, পুলক চন্দ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ৪২০ শিক্ষার্থী পেল পার্বত্য জেলা পরিষদের শিক্ষাবৃত্তি
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন বিভাগে ৯ম ব্যাচের ওরিয়েন্টেশন