পূজায় ব্যাংকের সঙ্গে ৫ দিন পুঁজিবাজারও বন্ধ

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:২৯ পূর্বাহ্ণ

দুর্গাপূজায় ২০ অক্টোবর মঙ্গলবার থেকে পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশের ব্যাংকিং খাত। সরকারি কর্মদিবস ও ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে একই সময়ের জন্য বন্ধ থাকবে দেশের পুঁজিবাজারও। পাঁচ দিনের মধ্যে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পূজা উপলক্ষে এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ। খবর বিডিনিউজের। রোববার রাতে এ বিষয়ে সার্কুলার দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, জনপ্রশাসন মন্ত্রলায়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) ব্যাংক বন্ধ থাকবে। ছুটি সমন্বয় করায় আগামী ১৭ অক্টোবর শনিবার ব্যাংক স্বাভাবিক সূচিতে খোলা থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে। শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও পূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরও সরকারি দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। সরকারি কর্মদিবস ও ব্যাংকের লেনদেনর সঙ্গে সমন্বয় করে চলে দেশের পুঁজিবাজারের লেনদেনও। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ অক্টোবরও পুঁজিবাজার খোলা থাকবে বলে ডিএসই জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা উদ্যানে পড়ে থাকা ভ্যানিটি ব্যাগে মিলল ৯ হাতবোমা
পরবর্তী নিবন্ধশহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির সংবর্ধনা অনুষ্ঠান