শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির সংবর্ধনা অনুষ্ঠান

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:৩০ পূর্বাহ্ণ

শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ কোতোয়ালী থানায় হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত ১০ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবে হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পরিচালক মুহাম্মদ সাজ্জাদুর রহমান সাব্বিরের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। উপ–পরিচালক আরিফুল ইসলাম ইরফান ও মুহাম্মদ নাঈমুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সীবলী ফাউন্ডেশনের মহাসচিব লায়ন সবুজ বড়ুয়া। উদ্বোধক ছিলেন কোতোয়ালী থানার উপদেষ্টা ডা. নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন, ছোবাহানিয়া আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আশেকুর রহমান, কোতোয়ালী থানার উপদেষ্টা কাজী ছাইদুল হক আলকাদেরী, ফুলকলি গ্রুপের জি এম এম এ সবুর, ভদন্ত জয়সেন থেরো, জি এম মামুনুর রশিদ, রুমা আক্তার, কোতোয়ালী থানার সাবেক পরিচালক মুহাম্মদ রেজাউল করিম, হুমায়ন কবির, তারেকুল ইসলাম, আমির হোসেন সোহেল। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সদস্য সচিব ইয়ার আহমদ জামশেদ। আরো অনেকে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের মুহাম্মদ এমরান, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ হোসেন মেবারক, মুহাম্মাদ কোরবান আলী। বক্তারা বলেন, একীভূত শিক্ষায় জ্যোতি ছড়িয়ে দিবে। হালিম–লিয়াকত সারাদেশে জ্যোতি ছড়াচ্ছে। শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদান অমর হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপূজায় ব্যাংকের সঙ্গে ৫ দিন পুঁজিবাজারও বন্ধ
পরবর্তী নিবন্ধপটিয়ায় ক্যান্সার সচেতনতামূলক মেডিকেল ক্যাম্প