বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরির সময় যুবক আটক

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরির অভিযোগে মো. হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে সাতটার দিকে কালুরঘাট সেতুর পর চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের বোয়ালখালী অংশে তাকে আটক করেন কর্তব্যরত গেটম্যান সিফাত হোসেন। পরে তাকে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রেলওয়ের জান আলী হাট স্টেশনের মাস্টার নিজাম উদ্দিন জানান, কালুরঘাট সেতুর পর বোয়ালখালী অংশে রেললাইনের ক্লিপ চুরির সময় গেটম্যান সিফাত হোসেন স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই যুবককে হাতেনাতে আটক করেন। পরে তাকে স্টেশনে নিয়ে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধপরিবারের খোঁজে ৭ বছরের ইয়াকুব