ফটিকছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী–পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার দাঁতমারা চা বাগান ও নেপচুন চা বাগানের ত্রিপুরা পাড়ায় সনাতন সংগঠন বস্ত্র বিতরণের আয়োজন করে।
শ্রমিক নেতা নিরঞ্জন নাথ মন্টুর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী। প্রণজিৎ সেন ও সুজন চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দেব নন্দন দত্ত। উপস্থিত ছিলেন অর্জুন নাথ, কৃষ্ণ ধন শীল ,অনুপম ভট্টাচার্য, সাংবাদিক শ্যামল নন্দী, রুপম ভট্টাচার্য, টিুট দে, বাবন বিশ্বাস, শুভ নন্দী সহ সনাতন সংগঠনের কর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।












