‘কর্মীদের কাঙ্ক্ষিত মান অর্জনে জ্ঞান, আমল ও ত্যাগের সমন্বয় প্রয়োজন’

বায়েজিদ থানা জামায়াতের শিক্ষাশিবির

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী মহানগরীর বায়েজিদ থানার উদ্যোগে গতকাল শুক্রবার মিলনায়তনে অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। থানা আমির মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ইসমাইল হোসেন সিরাজীর পরিচালনায় শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। প্রধান আলোচক থাকবেন–কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন– নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, একজন কর্মীর কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য ব্যক্তিগত, নৈতিক, সাংগঠনিক ও আদর্শিক জীবনে পরিপূর্ণতা অর্জনের চেষ্টা করতে হবে। ইসলামের সুমহান আদর্শকে নিজের জীবনে বাস্তবায়নের পাশাপাশি পরিবার ও সমাজে তার প্রতিফলন ঘটাতে হবে। কর্মীদের নিয়মিত কোরআন–হাদিস অধ্যয়ন, সময়ের যথাযথ ব্যবহার, আমলের বিশুদ্ধতা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি যত্নবান হতে হবে। আত্মশুদ্ধি ও আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে তা সংশোধনের উদ্যোগ নিতে হবে। একজন আদর্শ কর্মীর কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে এবং তার আচার–আচরণে ইসলামের সৌন্দর্য প্রকাশ পেতে হবে। কাঙ্ক্ষিত মানের কর্মী হিসেবে গড়ে উঠতে হলে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। কর্মীদের নিজেদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মী গড়ে তোলার প্রতিও মনোযোগী হতে হবে। জ্ঞান, আমল, চরিত্র ও দায়িত্বশীলতার সমন্বয়ের মাধ্যমেই একজন কর্মী প্রত্যাশিত মানে উন্নীত হতে পারেন। শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ইইই বিভাগে ৩৯তম ব্যাচের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধলায়ন্স জেলা গভর্নরের মায়ের ইন্তেকাল