শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারল অনূর্ধ্ব-১৯ নারী দল

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৯ নারী দলের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। বাংলাদেশের দেওয়া ১২৭ রানের লক্ষ্য ১৯.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে পেরিয়ে যায় শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করে বাংলাদেশ। ওপেনার অচেনা জান্না ৩৬ বলে ৫০ রান করেন। এছাড়া নিশিতা আক্তার নিশি ১৫, শিরিন ১৬ ও সাদিয়া আক্তার করেন ১৬ রান। শ্রীলঙ্কার হয়ে চামুদি প্রবোদা ও প্রাভোদা নেন ২টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়লেও সানজানা কাভিন্দির দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। ৫৯ বলে অপরাজিত ৯০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। সানজানাকে ভালো সঙ্গ দেন দানোদা সেওমি। তিনি ২৭ বলে খেলেন ১৯ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে তিথী দাশ ২টি উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের নির্বাহী কমিটির সভা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-আফগানিস্তান টেস্ট দেখা যাবে টি স্পোর্টসে