ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা

উত্তর কাট্টলীতে র‌্যালি ও আলোচনা সভা

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:২৬ পূর্বাহ্ণ

উত্তর কাট্টলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা’ শীর্ষক এক সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। কাট্টলী সচেতন নাগরিক সমাজ ও মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ডা. মেসবাহ উদ্দিন তুহিন। উপস্থিত ছিলেন মো. আলাউদ্দিন, নেছার আহমদ, আব্দুস সালাম, কুতুব উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে র‌্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোঃ শাহীন খান
পরবর্তী নিবন্ধশিল্পকলায় কণ্ঠধীর ক্যালিগ্রাফি প্রদর্শনী উদ্বোধন