ক্যালিগ্রাফি শিল্পের মাধ্যমে সমাজের প্রতিটি কোণে রাসুল প্রেমের সুবাতাস ছড়িয়ে পড়তে পারে। এ শিল্পচর্চার বিকাশে সংশ্লিষ্ট সবার এগিয়ে আসা জরুরি। চট্টগ্রাম শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারিতে প্রযোজনা প্রতিষ্ঠান কণ্ঠধী আয়োজিত ‘রাসুল আমার ভালোবাসা’ শীর্ষক তিনদিনব্যাপী ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ এ কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারীতে প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বাছাইকৃত ১০০টি ক্যালিগ্রাফি নিয়ে সাজানো এ আয়োজন চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
শিল্পী মোহাম্মদ তোয়াহা, কবি চৌধুরী গোলাম মাওলা, শিল্পী সিকান্দার মেহেদী, প্রেসিডেন্সি এডুকেশনের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, কবি মাঈন উদ্দিন জাহেদ, শিল্পী গিয়াসউদ্দিন কাদের, আবদুল হক ও আশফাকুর রহমান যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন। আয়োজক কমিটির আহবায়ক অনুবাদক সাইফুল্লাহ মুহাম্মদ সায়েমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, প্রামাণ্যচিত্র নির্মাতা ইসমাইল চৌধুরী।
উদ্বোধনী দিনে প্রদর্শনীতে অংশ নেন শিল্পী মউদুদুল আলম, সাহিত্য সমালোচক আমীরুল ইসলাম, সংস্কৃতি সংগঠক মুহাম্মদ কামাল উদ্দিন, নোঙর সম্পাদক আবু সাঈদ হাননান, আবৃত্তিকার মিশফাক রাসেল ও শিশু সংগঠক মিশকাত উদ্দিনসহ শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীগণ। এ আয়োজন উপলক্ষ্যে প্রদর্শনীর ক্যালিগ্রাফিগুলো নিয়ে ‘রাসুল আমার ভালোবাসা’ শিরোনামে একটি ক্যাটালগও প্রকাশিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।










