চট্টগ্রামে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গতকাল পর্যন্ত হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩১ জনের। এছাড়া নতুন করে আরো ৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৮১০ জনের।

অন্যদিকে গতকাল আরো ৭৫ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৭২ জন নগরীর এবং ৩ জন উপজেলার বাসিন্দা। গতকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৯ হাজার ৫৬৭ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ২৬৫ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩০২ জন। অন্যদিকে গতকাল ৯৯ শিশুর নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৩ হাজার ২৭৬ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতির ফি ৭০ হাজার ডলার করার প্রস্তাব
পরবর্তী নিবন্ধটেকনাফের সাবেক ইউপি সদস্যকে ৩ বছরের কারাদণ্ড