দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ২০৮ ম্যাচে করেছেন ১২৬ গোল। এর মধ্যে প্রতিপক্ষ হিসেবে বলিভিয়াই ছিল মেসির প্রধান টার্গেট, কারণ তাদের বিপক্ষে মেসি করেছেন সর্বোচ্চ ১১ গোল। সব মিলিয়ে ৬৪টি প্রতিপক্ষের মধ্যে ৪৬টির বিপক্ষে গোল এবং ১৮টির বিপক্ষে গোল না করার রেকর্ড রয়েছে মেসির।
একটি মজার পরিসংখ্যান হলো, ব্রাজিলের বিপক্ষে ১৪ ম্যাচে মেসির গোল মাত্র ৫টি, আর এস্তোনিয়ার বিপক্ষে মাত্র ১ ম্যাচে একাই করেছেন ৫ গোল। ২০৮ ম্যাচের মধ্যে বিশ্বকাপ ৩৪ ম্যাচে ২১ গোল, কোপা আমেরিকায় ৩৯ ম্যাচে ১৪, বিশ্বকাপ বাছাইপর্বে ৭২ ম্যাচে ৩৬ এবং প্রীতি ম্যাচ ৬১ ম্যচে ৫৭ গোল – মোট ১২৮ গোল।












