চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার সমকালীন সাহিত্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ–সভানেত্রী সাবিহা মুসা। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় সভায় গান, স্বরচিত কবিতা পাঠ ও কথামালায় অংশ নেন ক্লাবের সহ– সভানেত্রী পারভিন চৌধুরী, সহ–সম্পাদিকা মিনু আলম, কোষাধ্যক্ষা সৈয়দা শামীম কাদের সুরমা, সহ–কোষাধ্যক্ষা ডা. হাফসা সালেহ, সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া আকতার বারী, সহ–সাংগঠনিক সম্পাদিকা শামীম আরা, সদস্যা নাছিমা শওকত, রেহানা আকতার করিম, নাহার আলমগীর, মাইনু নিজাম, রোকেয়া চৌধুরী, হাজেরা আলম মুন্নী, রওশন আক্তার, সকিনা বেগম চৌধুরী, রোকেয়া জামান, লায়লা বেগম, আসরাফুন্নেসা, লায়লা ইব্রাহিম বানু, মুনিরা হুসনা, সাকেরা সাদেক, ডা. আরীফা বেগম, মর্জিনা আখতার, রোকেয়া আহমেদ, মনোয়ারা আলম রুবি, মরিয়ম বেগম মিনা, খালেদা আক্তার চৌধুরী ও নাজমা সাঈদা বেগম।
আলোচকরা রম্যসাহিত্যিক ফাহমিদা আমিন, বেগম রুনু সিদ্দিকী, জিনাত আজমের পদাঙ্ক অনুসরণ করে সাহিত্যচর্চায় নারীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।










