অন্যলোকে

শিউলী নাথ | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

ছেড়ে যেতে চাই না বলে

দিচ্ছি না তাই মুক্তি,

তোমার দেওয়া ভালোবাসাই

শক্তি অন্তর্ভুক্তি।

আবেগমাখা ভালোবাসা

ফুরিয়ে যদি যায়,

আমায় আবার ডেকে নিও

হাসি বা কান্নায়।

এই জনমের অপূর্ণতা

আনন্দ বা শোকে,

আমার শূন্য পূর্ণ করো

না হয় অন্যলোকে।

পূর্ববর্তী নিবন্ধআনন্দ রঙিন
পরবর্তী নিবন্ধমায়াবী রাতের উপাখ্যান