মায়াবী রাতের উপাখ্যান

বিকাশ বড়ুয়া | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

সেই একটা সময় ছিল, যখন রাতগুলি ছিল

খুব মায়াবী; রাতের নিস্তব্ধতা ভেঙে রাতের

শরীর থেকে মায়া ঝরে ঝরে পড়তো। সেই

রাত আজও আছে কিন্তু সেই মায়া আর নেই,

সেই মায়াবিনী রাত এখন আর আসে না।

উষ্ণতা এবং শীতল হাওয়ায় মাখামাখি

সেই রাত কোথায় যেন হারিয়ে গেছে।

এখন মাধবী রাতের স্নিগ্ধতার বদলে

ঝিঝিঁ পোকার গুঞ্জন ভেদ করে মাঝে মাঝে

শুধু রাত্রির করুণ বিলাপ ভেসে আসে।

পূর্ববর্তী নিবন্ধঅন্যলোকে
পরবর্তী নিবন্ধমরীচিকা সুখ