মনের মতো দাদু

কাব্য কবির | বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

দাদু আমার মনের মতো যা বলি তা শোনে,

নীল আকাশের তারাগুলো আমার সাথে গোনে।

যা খেতে চাই দোকান থেকে তা দাদু দেয় কিনে,

মনখুশিতে আমার সাথে নাচে জন্মদিনে।

মজার চকলেট ভাগ করে খাই দাদুর সাথে মিলে,

বিকেল বেলা ঘুরে বেড়াই বাড্ডা–হাতিরঝিলে।

মাঝে মাঝে দাদু ভাইকে বন্ধু বলে ডাকি,

আদর করে দাদু আমায় ডাকে সোনাপাখি।

বালিশ বুঝে দাদুর বুকে ঘুমাই রাতের বেলা,

দিনের বেলা কানামছি,রাতে লুডু খেলা।

কানে কানে বলি দাদু তোমায় ভালোবাসি

মিষ্টি কথা শুনে দাদুর মুখে ফোটে হাসি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের সঙ্গে জনগণকেও এগিয়ে আসতে হবে : শামীম
পরবর্তী নিবন্ধবাবার হাতের আঙুল ধরে