ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ জেলা জামায়াতের জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

| বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। গতকাল মঙ্গলবার জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে বাঁশখালীর গুণাগরী খাসমহাল এলাকায় লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার হাট বাজারে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা।

জেলা আমিরের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, আ ক ম ফরিদুল আলম, শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশীদ, গিয়াস আজাদ চৌধুরী, বাঁশখালী উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইল, বাঁশখালী পৌরসভা আমির মাওলানা আবু তাহের প্রমুখ।

লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আমির এলাকাবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউচ্চশিক্ষায় টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ৮-৯ অক্টোবর
পরবর্তী নিবন্ধপদ্মা অয়েলের প্রধান কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি