চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান চৌধুরীর সাথে পূজা উদযাপন পরিষদ সাতকানিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে পূজা পরিষদের নেতৃবৃন্দ এমপিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রাজীব কুমার ধর, সদস্য সচিব রাজীব নন্দী, যুগ্ম আহ্বায়ক সৈকত পালিত রাসেল, নয়ন দাশ, সদস্য উত্তম দাশ, দেবাশীষ শর্মা, চিন্ময় দাশ,চন্দন দাশ গুপ্ত,দিপঙ্কর কর ধর রকি, প্রকৌশলী রুবেল দাশ,সুব্রত দাশ প্রমুখ। শাহজাহান চৌধুরী এমপি শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠু পরিবেশে উদযাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












