বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি–বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার উদ্যোগে আগামী ৭ অক্টোবর বিকেল ৪টায় টিআইসি মিলনায়তনে আলোচনা, শিক্ষক সংবর্ধনা ও বাকশিস সাংস্কৃতিক ফোরামের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবসের এবারের প্রতিপাদ্য : ‘শিক্ষকদের পাশে : পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’।
অনুষ্ঠানে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সদ্য নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরীকে বিশেষ সম্মাননাসহ চট্টগ্রামের নন্দিত ও ত্যাগী শিক্ষক নেতৃবৃন্দ, বাকশিস এর সৃজনশীল কবি ও লেখকবৃন্দ এবং এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন কলেজ শিক্ষকদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজ বিজ্ঞানী ও চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিম।
সংবর্ধিতশিক্ষকরা হলেন–অধ্যক্ষ সুরঞ্জন দাশগুপ্ত (মরণোত্তর), অধ্যক্ষ ফরিদ আহমদ, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, অধ্যাপক দীপক দাশগুপ্ত, অধ্যক্ষ মুহাম্মদ জাকারিয়া চৌধুরী (মরণোত্তর), অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ দবির উদ্দিন খান, উপাধ্যক্ষ মোহাম্মদ আলী এবং অধ্যাপক চয়ন দাশ।
সংবর্ধিত কবি ও লেখকরা হলেন–অধ্যাপক ফাউজুল কবির, অধ্যক্ষ মু. আবু তৈয়ব, উপাধ্যক্ষ ড. শিব প্রসাদ শুর, অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী, অধ্যাপক শেখ বিবি কাউছার, অধ্যাপক আশরাফ আলী। প্রেস বিজ্ঞপ্তি।












