বিএনপি নেতা আসলাম চৌধুরী বলেছেন, বিদ্যালয় হচ্ছে শিক্ষা–দীক্ষা এবং জ্ঞান অর্জনের তীর্থশালা। যেকোন ধর্মই মানুষকে সততা, ন্যায় পরায়নতা এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। তিনি বলেন,ধর্মীয় অনুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা
তিনি গতকাল সোমবার সীতাকুন্ড উপজেলার সলিমপুরের ফৌজদারহাটস্থ কেএম হাই স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন, কৃত শিক্ষার্থী সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের অধিকার ও আবদার অনেক বেশি। এই প্রজন্মের শিক্ষার্থীদেরকে জ্ঞান–বিজ্ঞানের প্রসারতার সাথে যেমন যুক্ত হতে হবে, তেমনি এর খারাপ দিকগুলোও সচেতনভাবে এড়িয়ে যেতে হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিজের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ–সভাপতি আমজাদ হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন, যুগ্ম–আহবায়ক সালামত উল্ল্যাহ সালাম, সাইফুল হুদা মোহাম্মদ জাহাঙ্গীর, খম নাজিম উদ্দিন, আবুল হাশেম, জাহেদুল হাছান, আশরাফ আলী মেম্বার, তারেক হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









