৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

| সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:১৬ পূর্বাহ্ণ

শরীয়াহ্‌সম্মত আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে ১৯৯৫ সালে যাত্রা শুরু করা আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এই গৌরবময় মাইলফলক অতিক্রম উপলক্ষ্যে গতকাল রবিবার ব্যাংকের প্রধান কার্যালয় এবং দেশব্যাপী ২২৬টি শাখা, ৮৯টি উপশাখায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী, পরিচালক খলিলুর রহমান, সেলিম রহমান, হাফেজ মোঃ এনায়েত উল্লা, আহামেদুল হক, মোহাম্মদ আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, মোঃ রফিকুল ইসলাম ও এস.এম. জহির উদ্দিন হায়দার, পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমান, পরিচালক (আইবিআরপিডি), বাংলাদেশ ব্যাংক। ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ–ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঞা, মোঃ আমিনুল ইসলাম ভূঞা, এস. এম. আবু জাফর, সৈয়দ আবুল হাসেম ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন নির্বাহীগণ। সকল শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ এবং গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে

ভার্চুয়ালি যুক্ত হন।

পূর্ববর্তী নিবন্ধনারীকে টেনে হিঁচড়ে মাইক্রোতে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল
পরবর্তী নিবন্ধমিয়ানমার হয়ে ইউনানের সঙ্গে সড়ক চায় বাংলাদেশ