শিক্ষার গুণগত মানের সঙ্গে কোনো আপস নয়

প্রিমিয়ার ভার্সিটির আইন বিভাগের ওরিয়েন্টেশনে উপাচার্য

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে আইন বিভাগের এলএলএম ৪২তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির।

বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর মোহাম্মদ মোরশেদ মাহমুদ খান এবং আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের অভিযোগ কমিটির আহ্বায়ক ড. মেহের নিগার। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক হিল্লোল সাহা।প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনের সময় আইন বিভাগের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুরোধ ও চাপের মুখোমুখি হতে হয়। তবে শিক্ষার গুণগত মানের সঙ্গে কোনো আপস না করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করার চেষ্টা করা হয়। এ ক্ষেত্রে আইন বিভাগের শিক্ষকরা গুরুত্বপূর্ণ সহযোগিতা করে আসছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওপিএর ‘ঢাকা ড্রাইভ’
পরবর্তী নিবন্ধমুজিবুর রহমান পাচ্ছেন ‘বইয়ের পৃষ্ঠপোষক সম্মাননা’