রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার, তিন মাদকসেবীর সাজা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৪ পিস ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে তিন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় এসব অভিযান চালানো হয়।দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আরিফুল ইসলাম উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর এলাকার নেজাম আলী ও রহিমা বেগম দম্পতির ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাজেদা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধমহানগর যুবদলের বিক্ষোভ মিছিল