লোহাগাড়ায় দুই যুবকের কারাদণ্ড

মাদক সেবন

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ লিয়াকত (২৯) ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিঠুন সিকদার (২৬)

জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ আদালত পরিচালনা করা হয়। এতে মাদক সেবনের সত্যতা প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উভয়কে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত দণ্ড ভোগ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসরাইপাড়া ওয়ার্ডে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির অর্থনীতি বিভাগে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন