আজাদী আমার সাংবাদিকতার প্রথম প্রেম

অপু ইব্রাহিম | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

স্বাধীনতার স্বর্ণালি ভোরে, বিজয়ের বার্তা নিয়ে যে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল তার নাম দৈনিক আজাদী। চট্টগ্রাম থেকে প্রকাশিত হলেও জাতীয় পত্রিকার মর্যাদা ও মানের দিক থেকে আজাদী কোনো অংশেই পিছিয়ে নেই। বরং দীর্ঘ পথচলায় এটি হয়ে উঠেছে চট্টগ্রামের মানুষের কণ্ঠস্বর, সুখদুঃখ, সমস্যাসম্ভাবনা ও অধিকার আদায়ের অন্যতম মুখপত্র।

চট্টগ্রামের মাটি ও মানুষের কথা তুলে ধরতে আজাদী দীর্ঘ ৬৭ বছর ধরে যে নিরলস ও নিপুণ ভূমিকা পালন করে আসছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই পত্রিকার পাতায় উঠে এসেছে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, অর্জন, সংকট ও সম্ভাবনার নানা গল্প। ব্যক্তিগতভাবে আজাদীর সঙ্গে আমার সম্পর্কটা আরও গভীর। আজাদীতে সাংবাদিকতা করার কারণেই আমি আজ এতটুকু আসতে পেরেছি। আমার সাংবাদিকতা জীবনের প্রথম প্রেম আজাদী। এই পত্রিকার সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের অনেক স্মৃতি, আবেগ, সংগ্রাম ও ভালোবাসা। আজাদীতে এখন আর নিয়মিত লিখি না, কিন্তু পত্রিকাটি আজও নিয়মিত পড়ি। কারণ, পেশাগত সম্পর্কের বাইরে আজাদীর সঙ্গে আমার যে আত্মিক সম্পর্ক, সেটি হৃদয়ের গহীনে গেঁথে আছে। দৈনিক আজাদীর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সময়ের স্রোত পেরিয়ে আরও সমৃদ্ধ হোক আজাদীর পথচলা। লেখক: সাবেক সন্দ্বীপ প্রতিনিধি

পূর্ববর্তী নিবন্ধঅতীতকে মনে রাখতে হয়
পরবর্তী নিবন্ধগণমানুষের কণ্ঠস্বর আজাদী