একটা পত্রিকা যখন ৬৭ বছর টিকে থাকে, তখন সেটা আর শুধু কাগজ থাকে না। সেটা হয়ে যায় একটা প্রজন্মের সাক্ষী।
ঐতিহ্যের ধারক: ৬৭ বছরে দেশে কত সরকার আসলো–গেলো। কত পত্রিকা বন্ধ হয়ে গেলো। কিন্তু আজাদী টিকে আছে কারণ এর শেকড় মাটির নিচে।
আজকের দিনে আজাদীর দায়িত্ব: ডিজিটাল যুগে কাগজের পত্রিকা টিকিয়ে রাখা যুদ্ধের মতো। কিন্তু যুদ্ধটা দরকার। গুজবের যুগে “যাচাই করা খবর” এর দাম সবচেয়ে বেশি। আজ ৬৭ বছরে এসে আজাদীর কাছে আমাদের চাওয়া একটাই -“রাজনীতির চেয়ে মানুষকে আগে রাখবেন।
শেষ কথা : একটা পত্রিকার ৬৭ বছর মানে ৬৭ বছরের কান্না–হাসি, আন্দোলন–সংগ্রাম, বন্যা–খরা। আজাদী শুধু চট্টগ্রামের পত্রিকা না। আজাদী চট্টগ্রামের মানুষের “দৈনন্দিন জীবনের অংশ”।













