বিশ্বব্যাপী বর্জ্য সংকট মোকাবেলা, প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্বের কোটি কোটি স্বেচ্ছাসেবী নিজ নিজ এলাকার রাস্তাঘাট, পার্ক, নদী ও সমুদ্র সৈকত পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এরই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড সংলগ্ন কালুরঘাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত সড়কের কল্পলোক আবাসিক এলাকার পেছনে কর্ণফুলী নদীর পাড়ে নতুন পর্যটন স্পটে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট, লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল জুবলী, লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল শাপলা, লায়ন্স ক্লাব অব চিটাগাং ব্লু স্কাই এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫–বি৪, বাংলাদেশের গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ, এফসিএ, জিএলটি লায়ন মো. মুসা, রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার অ্যাডমিন) লায়ন জাহানারা বেগম, এবং রিজিয়ন চেয়ারপারসন সোহেলা মাহমুদ। ডিস্ট্রিক্ট আইটি চেয়ারপারসন মশিউর রহমান চৌধুরী মাহী।
এছাড়াও উপস্থিত ছিলেন জোন চেয়ারপারসন (কনসার্ন) লায়ন সাকিয়া সুলতানা, লায়ন শারমিন সুলতানা মৌ, জোন চেয়ারপারসন আবেদা বেগম, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও নিক্সন, ট্রেজারার মাহীসহ লায়ন ও লিওসদস্যরা।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ২০ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওয়ার্ল্ড ক্লিনআপ ডে বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে পালন করা হয়ে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।







