হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে দুদকের ২ মামলা

| মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও অন্যদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করেছে দুদক। একইসঙ্গে ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধে ৬৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক। খবর বাসসের।

গতকাল সোমবার দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান। দুদক জানায়, ফয়সাল করিম মাসুদ, মিডল্যান্ড ব্যাংকের রূপনগর উপশাখার এঙিকিউটিভ অফিসার মো. সফিকুল ইসলাম, একই শাখার রিলেশনশিপ অফিসার মো. সারোয়ার হোসেন এবং ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা জাল টেন্ডার বিজ্ঞপ্তি প্রস্তুত করে দু’টি কোম্পানিকে জয়েন্ট ভেঞ্চারে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলে টেন্ডার সিকিউরিটি হিসেবে ৯৫ লাখ ৬৯ হাজার টাকার পেঅর্ডার গ্রহণ করেন। পরে জাল ও বানোয়াট ট্রেড লাইসেন্স ব্যবহার করে এবং অসাধু ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় সরকারি প্রতিষ্ঠানের নামে ব্যক্তিমালিকানাধীন ব্যাংক হিসাব খুলে ওই অর্থ আত্মসাৎ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৬
পরবর্তী নিবন্ধকুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক