নেই নিরাপত্তা
এই দেশে নিরাপদে
দিন যায় আহা কার!
যেখানে চলছে দেশে
সবখানে হাহাকার।
হাহাকার পানি–গ্যাসে
তেলে আর বিদ্যুতে–
এদেশের সব খাত
ভরে গেছে জ্বিন–ভূতে।
জ্বিন–ভূতে প্রাণ নেয়
নেই নিরাপত্তা
আসলেই এই দেশে
কারো নেই সত্তা।
| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

