একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে রাউজান সরকারি কলেজে হেল্পডেস্ক চালু করেছে ছাত্রদল। গতকাল রোববার রাউজানের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদলের উদ্যোগে হেল্পডেস্ক চালু করা হয়। কলেজে নতুন ভর্তি হতে আসা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ার নানা জটিলতা নিরসন, সঠিক তথ্য প্রদান এবং সার্বিক দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে এই হেল্পডেস্ক চালু করা হয়। আয়োজকরা জানান, হেল্পডেস্কের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ভোগান্তি ছাড়াই সহজে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রদল নেতা রাসেল আল সামির, এয়াকুব উদ্দিন আরিফ, মুনতাসির, নিলয়, সাগর, রিজভী, সবুজ, তানভির, সাজিদ, অপূর্ব, সোহান, জিৎ, তুহিন, শ্রাবণ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












