ক্যান্সারমুক্ত সমাজ গঠনে পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে যৌথ প্রচেষ্টা জরুরি

চিটাগাং ক্লাব ও ক্যান্সার এইড ট্রাস্টের যৌথ আয়োজন

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ভবিষ্যতে ক্যান্সারমুক্ত সমাজ গঠনে পারস্পরিক সংলাপ ও সহমর্মিতার মাধ্যমে যৌথ প্রচেষ্টার কোন বিকল্প নেই। গত ১৯ সেপ্টেম্বর চিটাগাং ক্লাবে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট ও চিটাগাং ক্লাবের লিমিটেড (সিসিএল) যৌথ আয়োজনে ক্যন্সারমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক এক অনুষ্ঠানে বক্তারা এই মত ব্যক্ত করেন। অনুষ্ঠানে চীফ হোস্ট চিলেন ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। ব্যানক্যাট প্রেসিডেন্ট ফারজাদ আহমেদের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুস আহমেদ আলবাবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসআরএমের ম্যানেজিং ডাইরেক্টর আমীর আলী হোসেন আকবর আলী, লায়ন্স ২য় ভাইস গভর্নর পারভিন মাহমুদ। বিশেষজ্ঞ বক্তা ছিলেন চমেক রেডিওথেরাপি বিভাগের প্রধান ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ। স্বাগত বক্তব্য রাখেন ক্লাব জেনারেল কমিটি মেম্বার ডা. ফাহিম হাসান রেজা। অনুষ্ঠানে সাবেক ক্লাব চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আহমেদ, ক্লাব ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদ, সিসিএল জেনারেল কমিটি মেম্বার জাবেদ হাশেম নান্নু, দিলদার আহমেদ দিলু, মোহাম্মদ সরওয়ার হাসান টিটু, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম, শেখ হাছান জামান, সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাদা আলম ও মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ব্যানক্যাটের এই উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত ক্যান্সার আক্রান্ত মানুষের ভরসা ও আশ্রয়স্থলে পরিণত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান সরকারি কলেজ একাদশে ভর্তিচ্ছুদের জন্য ছাত্রদলের হেল্পডেস্ক চালু
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ জাম্বুরি মাঠ শীঘ্রই উন্মুক্ত করে দেওয়া হবে : মেয়র