চমেক হাসপাতালে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা অভিযান

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৬৯তম CMC Day উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডের অর্থোপেডিক ও ট্রমা বিভাগে দিনব্যাপী বিশেষ পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।

গতকাল রোববার দিনব্যাপী পরিচালিত এ কার্যক্রমে পার্কভিউ হসপিটালের ২২ জন পরিচ্ছন্নতাকর্মী অংশগ্রহণ করেন। তারা চমেক ৭৯ নম্বর ওয়ার্ডের অর্থোপেডিক ও ট্রমা বিভাগের বিভিন্ন অংশ পরিষ্কারপরিচ্ছন্ন করেন। এছাড়া ওয়ার্ডের মোট ১২টি ওয়াশরুমের মধ্যে ৬টি ওয়াশরুমে নতুন করে সংস্কার ও বাকি গুলো প্রয়োজনীয় মেরামত কার্যক্রম সম্পন্ন করা হয়।

কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডের অর্থোপেডিক ও ট্রমা বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাওসারুল মতিন। তিনি পার্কভিউ হসপিটালের এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা রোগীদের মানসম্মত সেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ অংশ।এ ধরনের উদ্যোগ অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তিকেও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি বছরব্যাপী চট্টগ্রামের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত পরিষ্কারপরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা.এটিএম রেজাউল করিমের পরিকল্পনায়, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সার্বিক সহযোগিতায় এবং পার্কভিউ হসপিটালের মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলামের দিকনির্দেশনায় মার্কেটিং ও হাউজকিপিং বিভাগের যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার নিজাম উদ্দীন, মার্কেটিং অফিসার আব্দুস সোবহান, জহিরুল ইসলাম, দিদারুল আলম, রাজ্জাকুল হায়দার ও তালুকদার মশিউর রহমান, কর্পোরেট অফিসার হেলাল পারভেজ এবং হাউজকিপিং অফিসার মো. আরিফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকনকর্ড এন্টারটেইনমেন্ট ও কিষোয়ান স্ন্যাক্সের সমঝোতা চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অনুষ্ঠিত হলো মালয়েশিয়া হেলথকেয়ার উইক বাংলাদেশ