সমপ্রতি ফয়’স লেক রির্সোটে নগরীর অন্যতম জনপ্রিয় পর্যটন ও বিনোদনকেন্দ্র কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড এবং কিষোয়ান স্ন্যাঙ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ফয়’স লেকে কমপ্লেক্সে আগত দর্শনার্থীদের জন্য কিষোয়ান স্নাক্সের বিভিন্ন মসলা ও খাদ্যপণ্য ব্যবহার করে খাবার প্রস্তুত করা হবে। এছাড়াও চুক্তির আওতায় ফয়’স লেক থিম পার্কে কিষোয়ান স্নাক্সের বিভিন্ন পণ্যের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।
সমঝোতা চুক্তিতে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন অনুপ কুমার সরকার (প্রধান বিপণন কর্মকর্তা) এবং কিষোয়ান স্ন্যাঙ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন কফিল উদ্দিন চৌধুরী, জেনারেল ম্যানেজার (প্রশাসন ও বাণিজ্য)। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে, এই অংশীদারিত্বের মাধ্যমে ফয়’স লেকে আগত দর্শনার্থীরা খাবার ও ব্র্যান্ড অভিজ্ঞতার ক্ষেত্রে নতুন মাত্রা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই কৌশলগত অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক ব্যবসায়িক সম্ভাবনা ও ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে আরও উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার বসাক, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার–বিপণন; মনোয়ার হোসেন রনি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার–বিপণন; অভিজিৎ পাল, ম্যানেজার–ব্র্যান্ড মার্কেটিং। কিষোয়ান স্ন্যাক্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন জহির উদ্দিন মজুমদার, জেনারেল ম্যানেজার–মার্কেটিং; মাহমুদুর রহমান, ম্যানেজার–বিজনেস ডেভেলপমেন্ট; ফারিয়াল কবির, অফিসার–ব্র্যান্ড। প্রেস বিজ্ঞপ্তি।












