বাঁশখালীতে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ ক্যাম্পেইন

শীলকূপে সাড়ে তিনশো শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

পরিবেশ সুরক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে অনুষ্ঠিত হলো ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ ক্যাম্পেইন। মাইজপাড়াস্থ হাজী মনছফ আলী কমপ্লেক্সের শাহ লতিফিয়া নূরানী মাদরাসায় গতকাল রোববার এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদরাসার সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা তুলে দেন আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এনামুল হক। পবিত্র কুরআন তিলাওয়াত করেন মোহাম্মদ মিজবাহ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন মোহাম্মদ কলিম উল্লাহ। স্বাগত বক্তব্য প্রদান করে শিক্ষার্থী নাহিদা সুলতানা। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ জুনাইদ, হেফাজুল ইসলাম, আব্দুল জলিল, মো. মারুফ, খেলায়েত উল্লাহ, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ আক্কাস, এসকে সিরাজি, মো. আবু তৈয়ব মাস্টার, মো. শফি কোম্পানি, রোকন উদ্দিন, মো. বেলাল, মো. ছোটন, সাইফুল হক খোকন, সেলিম উদ্দিন, উসমান গণি ও হাসন আহমদ সওদাগর। বক্তারা বলেন, এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেমী করে তুলবে এবং এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাবের ২০টি বাইসাইকেল উপহার
পরবর্তী নিবন্ধমোহরায় খান্‌কায়ে শাহ্‌ আলী রজায় (রা.) আলোচনা সভা