আনোয়ারা ওষখাইন আলী নগর দরবার শরীফ পরিচালিত চট্টগ্রাম চান্দগাঁও মোহরাস্থ শত বছরের বৈঠক ঘর খান্কায়ে শাহ্ আলী রজা (রা.) পুননির্মাণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আনোয়ারা ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন আঞ্জুমানে পাক পঞ্জতন শাহ আলী রজা (রা.) ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহসুফী মুহাম্মদ ইলিয়াছ রজা (মা.জি.আ)। এসময় সভাপতিত্বকালে তিনি বলেন, খানকাহ শরীফের অন্যতম প্রধান কার্যক্রম হলো–কুরআন–সুন্নাহর শিক্ষা প্রচার, জিকির–আজকার ও দোয়া–মুনাজাতের আয়োজন, নফসের পরিশুদ্ধি এবং মানুষের মাঝে তাকওয়া, ইখলাস, সবর, সন্তুষ্টি ও উত্তম চরিত্রের শিক্ষা দেওয়া। পাশাপাশি বিভিন্ন দ্বীনি মাহফিল, ওয়াজ–নসিহত, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে মানুষকে ইসলামের মৌলিক শিক্ষা ও নৈতিক আদর্শের দিকে আহ্বান করা হয়। একটি আদর্শ খানকাহ শুধু ইবাদত–বন্দেগির স্থান নয়; বরং মানুষের নৈতিক ও সামাজিক উন্নয়ন কেন্দ্র। এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা ওষখাইন শাহ আলী রজা (রা.) আলিম মাদ্রাসার মহাপরিচালক শাহজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়া, আনোয়ারা ওষখাইন শাহ আলী রজা আলিম মাদ্রাসার সহকারী পরিচালক শাহজাদা মাওলানা মুহাম্মদ নেছার মিয়া, মোহাম্মদ শাহ নেওয়াজ, আঞ্জুমানে পাক পঞ্জতন শাহ আলী রজা (রা.) ট্রাস্টের সকল সদস্যবৃন্দসহ অসংখ্য আলেম উলামা, পীর মাশায়েখ ও হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।













