কৃষকের পেঁপে বাগান কেটে ধ্বংস

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় একটি পেঁপে বাগান কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বহড়াতল এলাকার বরকত উল্লাহর জমিতে বর্গাচাষি হিসেবে পেঁপে বাগানটি চাষ করছিলেন শরিফুল ইসলাম (নয়ন) মাস্টার। দীর্ঘ সময়, শ্রম ও অর্থ ব্যয় করে বাগানটি গড়ে তুলেছিলেন তিনি। গত বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা সম্পূর্ণ বাগানটি কেটে সাবাড় করে দেয়।

বাগানটি কারা এবং কী উদ্দেশ্যে কেটে ধ্বংস করেছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এই ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধজিইসি মোড়ের র‌্যাম্প চালুতে বাধা চসিকের স্ট্রিট লাইট পোস্ট
পরবর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে চড়া মূল্য দিতে হবে