নগরীর থিয়েটার ইনিস্টিউট মিলনায়তনে দুইদিন ব্যাপী উচ্চাঙ্গসংগীতের ১ম দিনে ১৮ সেপ্টেম্বর আনন্দী সঙ্গীত একাডেমির উদ্যোগে পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত ছিলেন তবলাশিল্পী উস্তাদ সুদীপ সেনগুপ্ত। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উস্তাদ দোলন কানুনগো। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ, প্রফেসর ড.অঞ্জন কুমার চৌধুরী, একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী সুরজিৎ সেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, আহবায়ক দেবু চক্রবর্তী, সচিব রাজু দাশ গুপ্ত টিটু। একাডেমির সভাপতি দোলন দেব’রর সভাপতিত্বে বিশিষ্টজনেরা আলোচনায় অংশ নেন। বক্তৃতায় অতিথিরা বলেন, দেশে বর্তমানে সামাজিক অবক্ষয় ও সর্বক্ষেত্রে ধস নেমেছে। একমাত্র সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমেই এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা আশা করতে পারি, সুস্থ সংস্কৃতিক চর্চার মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার জন্য আনন্দী সঙ্গীত একাডেমির মত প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন সুরসপ্তক সঙ্গীত বিদ্যাপিঠ, পরিচালনায় শিল্পী ফাল্গুনী বড়ুয়া, ত্রিতালে একক তবলা লহড়া পরিবেশন করেন শিল্পী অমিত দাশ। প্রেস বিজ্ঞপ্তি।













