ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা (২য় পর্যায়) প্লট মালিক কল্যাণ সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিচ্ছন্ন কল্পলোক –ডেঙ্গু মুক্ত কল্পলোক ও পরিষ্কার–পরিচ্ছন্নতা র্যালি। গতকাল শনিবার স্থানীয় বাসিন্দারা ও প্লট মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মুমিনুল হক। কর্মসূচির উদ্বোধন সমিতির সভাপতি করেন ড.প্রফেসর কামাল হোসেন। উপস্থিত ছিলেন জামাল উদ্দিন আহামদ, এ. কে.এম নুরুল আবছার,আবু বক্কর ইমতেয়াজ,জুয়েল রানা, আবু তাহের আমিন, এস এম হোসেন, হুমায়ন, ইয়াছিন, সেকান্দর, আরিফ, জামাল উদ্দিন,মনজুরুর, আজিজ, হাশেম, মাসুদ, ফারুক, জোবায়ের, আহমদ রশিদ, প্রফেসর আবুল হোছেন, প্রফেসর সালেহ আহমদ পাটোয়ারী, মুজিব রহমান, আবুল কালাম, ওসমান গনি মুছা, মাহফুজ, সাহাবউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










