দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক কমরুদ্দিন আহমদের পিতা মাস্টার শামছুদ্দিন আহমদ গতকাল শনিবার সন্ধ্যায় বাঁশখালী চাঁদপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতাবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। তিনি ৪ ছেলে, ৭ কন্যাসহ নাতি–নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি নাটমূড়া পুকুরিয়া উচ্চবিদ্যালয়, চাঁদপুর কাদেরিয়া সিনিয়র মাদরাসা, ডলমপীর শাহ সিনিয়র মাদরাসা, গুনাগরী বাঁশখালীর সাবেক সহকারী শিক্ষক ছিলেন।













